← Back
Media Reports

বৃহস্পতিবারের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত হতে পারে: আলী রীয়াজ

📅 July 29, 2025 ✍️ TBS
বৃহস্পতিবারের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত হতে পারে: আলী রীয়াজ
আশা করছি পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব।

চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ মঙ্গলবার সংলাপের শুরুতে তিনি বলেন, "আশা করছি পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব।

জানা গেছে, সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের মধ্যেই দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আর রাজনৈতিক দলগুলোর কাছে প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো পাঠানো হবে আজ বা আগামীকালের মধ্যে।

এর আগে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা পৌনে ১২টার দিকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের বৈঠক শুরু হয়। 

আজকের আলোচনার বিষয়েও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে। এর আগে এ বিষয়ে আরও ৪ দিন আলোচনা হয়েছে। এছাড়া, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণা নিয়েও আজ আলোচনার হওয়ার কথা রয়েছে। 

বৈঠকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. আইয়ুব মিয়া। 

News Courtesy:

TBS | July 29, 2025