← Back
Media Reports

এপ্রিলে নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ

📅 June 08, 2025 ✍️ BBC Bangla
এপ্রিলে নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ
ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলো তাতে হতাশা প্রকাশ করেছে।

কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিলেও নির্বাচনটিকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, উৎসবমুখর ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ সরকারকে আগামী দশ মাসে মোকাবেলা করতে হবে- সেই আলোচনাও উঠছে।

বিশেষ করে রাজনৈতিক ঐকমত্য ছাড়াও, এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের মতো জটিলকাজ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কি-না সেই প্রশ্নও আছে।

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন "ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি"।

যদিও তার ঘোষিত নির্বাচনের সময়সীমাই বিতর্কের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, এই সময় নির্ধারণে দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতকেই তিনি উপেক্ষা করেছেন।

News Courtesy:

BBC Bangla | June 8, 2025