← Back
Media Reports

গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা বিশ্লেষণে আলী রীয়াজের নতুন বই

📅 November 02, 2025 ✍️ Daily Star
গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা বিশ্লেষণে আলী রীয়াজের নতুন বই
বইয়ের বিষয়বস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ কোন পথে যাবে; দেশে গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে

দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে অধ্যাপক আলী রীয়াজের নতুন বই 'অ্যা ফ্র্যাকচারড পাথ: চ্যালেঞ্জেস অব ডেমোক্রেটিক ট্রানজিশন ইন বাংলাদেশ' প্রকাশিত হয়েছে।

ইউপিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত অর্ধশতকে যে দেশগুলো গণঅভ্যুত্থান রূপান্তরে সফল বা ব্যর্থ হয়েছে, সেই অভিজ্ঞতার বিশ্লেষণ করা হয়েছে এই বইটিতে।

বইয়ের বিষয়বস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ কোন পথে যাবে; দেশে গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে, নাকি দীর্ঘমেয়াদি নৈরাজ্য গ্রাস করবে; পৃথিবীর আরও যেসব রাষ্ট্র নানা সময়ে এমন সংকটের মুখে পড়েছে, তারা কীভাবে উত্তরণ করেছে; কোন কোন রাষ্ট্র উত্তরণে আদৌ সক্ষম হয়নি। বইটিতে লেখক আলী রীয়াজ এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব পালনের সুবাদে অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশের রাজনীতির সংকটময় মুহূর্তে অন্যতম কেন্দ্রীয় ভূমিকায় থেকে বাংলাদেশের বিশেষ বাস্তবতাকেও অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছেন। বইটিতে লেখক একদিকে বৈশ্বিক অভিজ্ঞতার সারসংক্ষেপ তুলে ধরেছেন, অন্যদিকে বাংলাদেশের বিশেষ বাস্তবতার উপলব্ধি তুলে ধরেছেন।

আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।


তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

News Courtesy:

Daily Star | Novembef 2, 2025