← Back
Media Reports

জাতীয় সনদ ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি করবে : আলী রীয়াজ

📅 April 28, 2025 ✍️ Dhaka Post
জাতীয় সনদ ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি করবে : আলী রীয়াজ
জাতীয় সনদ তৈরিতে সবার চেষ্টা অব্যাহত রাখতে হবে : আলী রীয়াজ

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসটেন্টের (আইডিইএ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক কর্মসূচির পরিচালক লীনা রিখিলা তামাংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। এসময় ইন্টারন্যাশনাল আইডিইএর প্রোগ্রাম ম্যানেজার গ্রেইস প্রিয়েটো উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ২০টি দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে।

জাতীয় সনদ তৈরিতে সবার চেষ্টা অব্যাহত রাখতে হবে : আলী রীয়াজ
মৌলিক সংস্কারে ঐকমত্য আছে, বাস্তবায়নে ম্যান্ডেট নিতে হবে জনগণের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : আলী রীয়াজ
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন যা ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি করবে।

News Courtesy:

Dhaka Post | April 28, 2025