← Back
Media Reports

ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিইএ পরিচালকের বৈঠক

📅 April 28, 2025 ✍️ UNB
ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিইএ পরিচালকের বৈঠক
সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট  মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালার স্প্রেডশিট আকারে তাদের কাছে পাঠানো হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক কর্মসূচির পরিচালক লীনা রিখিলা তামাং বৈঠক করেছেন।

সোমবার (২৮ এপ্রিল ) ঢাকায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট  মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালার স্প্রেডশিট আকারে তাদের কাছে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ২০টি দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন, যা ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি করবে।

বৈঠকে ইন্টারন্যাশনাল আইডিইএ এর পরিচালক লীনা রিখিলা তামাং কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন৷

এ সময় ইন্টারন্যাশনাল আইডিইএ’র প্রোগ্রাম ম্যানেজার গ্রেইস প্রিয়েটো উপস্থিত ছিলেন।

News Courtesy:

UNB | April 28, 2025