← Back
Media Reports

রাষ্ট্রের মালিক আমরা, ভবিষ্যত আমরা ঠিক করব: আলী রীয়াজ

📅 January 11, 2026 ✍️ bdnews24.com
রাষ্ট্রের মালিক আমরা, ভবিষ্যত আমরা ঠিক করব: আলী রীয়াজ
রাষ্ট্রের মালিক আমরা, ভবিষ্যত আমরা ঠিক করব

গণভোট সবার সামনে সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেছেন, “দেশের মালিক নাগরিকরা। আসুন, আমরা সবাই মিলে বলি, এই রাষ্ট্রের মালিক আমরা। আমরা এর ভবিষ্যত ঠিক করে দেব। এটাই সুযোগ। এই সুযোগ প্রতিদিন আসবে না।”

আলী রীয়াজ বলেন, “প্রতি পাঁচ বছরে প্রতিনিধি বদল হবে অথবা হবে না। আপনারা সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চান অবশ্যই থাকবে। না চাইলে থাকবে না। তাদের পাঁচ বছরের রাস্তাটা আমরা সকলে মিলে বলে দেই।”


তিনি বলেন, “অতীতে যেসব গণভোট হয়েছে। সেগুলোর আগে সিদ্ধান্ত হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে। এইবার আগে সম্মতি চাওয়া হচ্ছে। পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে পার্থক্য। আগে আপনি, তারপরে আপনাদের প্রতিনিধি। আপনাকে ছাড়া আপনাদের প্রতিনিধি নয়। সেটাই আপনার হাতে। বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে। চাবির মত করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই চাবি দিয়ে দরজা খুলুন।”

আলী রীয়াজ বলেন, “কেউ বলবে, জাতীয় সংসদের নির্বাচনে মার্কা থাকবে। গণভোটের মার্কা কী? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহৃ।”

বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান সভায় সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

News Courtesy:

bdnews24.com | January 11, 2026