← Go back
নির্বাচনী ইশতেহার ২০০৮ জাতীয় পার্টি (এরশাদ)
জাতীয় পার্টি (এরশাদ) · 2008 · জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনী ইশতেহার ২০০৮ জাতীয় পার্টি (এরশাদ)

“সুদীর্ঘ আন্দোলন ও মুক্তিযুদ্ধের
রক্তাক্ত সিঁড়ি বেয়ে দেশ স্বাধীনতা লাভ করলেও জনগণের কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয়নি।
অর্থনৈতিক মুক্তি, সামাজিক নিরাপত্তা, সুখী সমৃদ্ধ দেশ গড়া, ভোট আর ভাতের অধিকার প্রতিষ্ঠা
এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের আশায় জনগণ বারবার আন্দোলন করেছে, রক্ত দিয়েছে,
জীবন দিয়েছে, একের পর এক সরকার পরিবর্তন করেছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
শেষ পর্যন্ত দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং গণতন্ত্র বিকাশের পথ উন্মুক্ত করার লক্ষ্যে
১১ জানুয়ারির পটপরিবর্তনের উদ্ভব হয়। তবে এসব পরিবর্তনের মধ্য দিয়ে একটি বিষয় আজ স্পষ্ট
হয়েছে। কোন রাজনৈতিক দল জনগণের প্রকৃত বন্ধু হতে পারে- কোন্ দল দেশের উন্নয়ন ঘটাতে
পারে- কোন দল দক্ষতা ও সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করতে পারে এবং কোন দল দেশে সত্যিকারের
গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে সকল বিবেচনা,
সকল পরীক্ষা-নিরীক্ষায় এটা আজ প্রমাণিত এবং পরীক্ষিত সত্য যে, জাতীয় পার্টিই হচ্ছে
সেই রাজনৈতিক দল। ৯ বছরের সরকার পরিচালনার সাফল্যের অভিজ্ঞতা এবং ভূমিকা পালনের অভিজ্ঞতা
নিয়ে জাতীয় পার্টি আগামীতে সরকার গঠনের দৃঢ় আশা ব্যক্ত করে।”

↓ View or download PDF