← Go back
নির্বাচনী ইশতেহার ২০১৮ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) · 2018 · জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনী ইশতেহার ২০১৮ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)

“সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অত্যাবশ্যক অংশ হিসাবে
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর
অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক গণরায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ
হাসিনার নেতৃত্বে ১৪ দল/মহাজোট সরকার গঠিত হবার পর থেকেই নির্বাচনে প্রত্যাখ্যাত বিএনপি-
জামাত জোট সাংবিধানিক গণতান্ত্রিক সংসদীয় রাজনীতির পথ পরিহার করে অস্বাভাবিক রাজনীতির
পথ গ্রহণ করে। তারা ১৪ দল/মহাজোট সরকার গঠন মেনে না নিয়ে প্রথম দিন থেকেই সরকার উৎখাতের
ষড়যন্ত্র-চক্রান্তের পথে চলতে থাকে। বিশেষ করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৪ দল/মহাজোট
সরকার সংবিধানের নির্দেশ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন ১৯৭৩ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল গঠন করে দেয়। ট্রাইব্যুনালে ১৯৭১ সালে সমগ্র জাতির উপর পরিচালিত ইতিহাসের
বর্বরতম জঘন্যতম যুদ্ধাপরাধ, গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, গণনির্যাতনসহ মানবতার
বিরুদ্ধে অপরাধের বিচার কার্যক্রম শুরু হলে বিএনপি-জামাত জোট উন্মাদ ও মরিয়া হয়ে উঠে।
বিএনপি-জামাত ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধু সরকার না, বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের
বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে লাগাতার সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাত চালাতে থাকে।”

↓ View or download PDF