← Back
Interviews

ডয়চে ভেলের মাল্টিমিডিয়ায় বিশেষ সাক্ষাৎকার: অধ্যাপক আলী রীয়াজ

📅 July 15, 2026 ✍️ Ali Riaz
ডয়চে ভেলের মাল্টিমিডিয়ায় বিশেষ সাক্ষাৎকার: অধ্যাপক আলী রীয়াজ
ডিডাব্লিউ আলাপ-এ নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ৷ তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো৷

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার নেপথ্যে কী? জুলাই সনদকে কেন ‘প্রতারণার দলিল’ মনে করে বিএনপি? গণভোটের রায়ের কী হবে? ডিডাব্লিউ আলাপ-এ নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ৷

 00:00 - আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার ফেরা প্রসঙ্গ: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা।

 05:27 - দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিতর্ক: একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে অধ্যাপক আলী রীয়াজের বিশ্লেষণ।

12:02 - জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মৌলিক পরিবর্তন: রাষ্ট্র কাঠামো এবং শাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের সম্ভাবনা।

13:49 - জুলাই জাতীয় সনদ ও বর্তমান প্রেক্ষাপট: জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব এবং সনদের বর্তমান অবস্থা।

15:42 - রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও বাস্তবতা: জুলাই সনদ নিয়ে বিএনপি ও অন্যান্য দলের সাম্প্রতিক বক্তব্যের ব্যবচ্ছেদ।

18:58 - গণভোট ও সংবিধান সংস্কারের পথ: কেন ১০৬ অনুচ্ছেদের পরিবর্তে গণভোটের পথ বেছে নেওয়া হয়েছিল?

23:09 - ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আগামীর রাষ্ট্র কাঠামো: বিচার বিভাগের স্বাধীনতা এবং শাসন ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তা।

32:51 - দর্শকদের প্রশ্ন ও সমাপনী: সংবিধান কাঠামো বাস্তবায়নে সরকারের সক্ষমতা ও জনগণের আস্থা।